বুধবার ৪ নভেম্বর ২০২৬

খালেদার সঙ্গে প্রথম সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক হয়েছে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বাংলাদেশে আসার পর খালেদা জিয়ার সঙ্গে হর্ষ বর্ধনের এটাই প্রথম বৈঠক।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান একথা জানিয়েছেন।

সাবেক হাইকমিশনার পঙ্কজ শরনের জায়গায় গত ১৪ জানুয়ারি তিনি বাংলাদেশে আসেন। দায়িত্ব নেয়ার পর এতদিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ হয়নি শ্রিংলার।  গত ১৪ জুন কূটনীতিকদের সম্মানে খালেদা জিয়ার আয়োজিত ইফতারেও অংশ নেননি ভারতীয় হাইকমিশনার। ৭ জুলাই ঈদুল ফিতরের দিনে কূটনীতিক, বিশিষ্ট নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানেও যাননি ভারতীয় এই কূটনীতিক।

আরও পড়ুন