বুধবার ৪ নভেম্বর ২০২৬

কুকুর লেলিয়ে শিক্ষার্থী হিমাদ্রী হত‌্যার রায় রোববার

9f4971c7a5367ef61f1c3ef4fd01c64a-6শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হিমুকে কুকুর লেলিয়ে হত‌্যার ঘটনায় দায়ের মামলার রায় হবে রোববার। দুই দফায় পেছানোর পর চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম বৃহস্পতিবার রায় ঘোষণার নতুন এই তারিখ ধার্য করেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপম চক্রবর্তী।

তিনি বলেন, “ফুল কোর্ট রেফারেন্সের কারণে রায় ঘোষণা পেছানো হয়েছে। বিচারক আগামী ১৪ অগাস্ট রায় দেওয়ার নতুন দিন ধার্য করেছেন।”

আলোচিত এ মামলায় এ নিয়ে তৃতীয়বারের মতো রায় ঘোষণার তারিখ দেওয়া হল।

গত ২৮ জুলাই মামলার রায় ঘোষণার দিন ছিল। সেদিন বিচারক ছুটিতে থাকায় তা পিছিয়ে ১১ অগাস্ট নির্ধারণ করা হয়েছিল।

হিমাদ্রী মজুমদার হিমু হিমাদ্রী মজুমদার হিমু ২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ এলাকায় শাহ সেলিম টিপুর বাড়ির ছাদ থেকে হিংস্র কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় শিক্ষার্থী হিমুকে।
আহত অবস্থায় ২৬ দিন চিকিৎসা নেয়ার পর ২৩ মে তার মৃত্যু হয়।

হিমু খুনের ঘটনায় তার মামা শ্রীপ্রকাশ দাশ বাদি হয়ে পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

২০১২ সালের ৩০ অক্টোবর পুলিশ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।

তারা হলেন- জাহিদুর রহমান শাওন, জুনায়েদ আহমেদ রিয়াদ, তার বাবা শাহ সেলিম টিপু, শাহাদাত হোসেন সাজু ও মাহবুব আলী ড্যানি। এদের মধ্যে টিপু, ড্যানি ও সাজু কারাগারে। শাওন জামিন নিয়ে এবং রিয়াদ শুরু থেকেই পলাতক।

অভিযোগপত্র দেওয়ার প্রায় দেড় বছর পর অভিযোগ গঠনের শুনানি চারবার পিছিয়ে ২০১৪ সালের বছরের ৩ ফেব্রুয়ারি পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

গত বছরের ১০ সেপ্টেম্বর মামলার যুক্তি উপস্থাপন শুরু হয়ে শেষ হয় ১৬ জুলাই। গত বছরের ১৪ অক্টোবর ও এ বছরের ৩০ জুন আদালতে বাজিয়ে শোনানো হয় মৃত্যুর আগে চিকিৎসাধীন অবস্থায় দেওয়া হিমুর বক্তব্যের রেকর্ড।

আরও পড়ুন