বুধবার ৪ নভেম্বর ২০২৬

৩০ সেপ্টেম্বরের পর এবি ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

AB-BANK-SPECIALএবি ব্যাংকের অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে পাচারকৃত টাকা ফেরত আনার বিষয়ে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যবস্থা না নিলে বেসরকারি ব্যাংকটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়টি জানানো হয়েছে।

এবি ব্যাংকের অফশোর ইউনিট থেকে চার বিদেশি কোম্পানির নামে ৪ কোটি ২৫ লাখ ৪০ হাজার ডলার (৩৪০ কোটি টাকা) পাচার করা হয়েছে।

এ বিষয়ে কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, এবি ব্যাংক স্বীকার করেছে, তাদের কিছু ভুল ও ব্যর্থতা ছিলো। তবে ৪০ শতাংশ টাকা তারা রিকভারি করেছে। বাকিটা আনবে। বাংলাদেশ ব্যাংক তাদের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে। এর মধ্যে ব্যবস্থা না করলে বাংলাদেশ ব্যাংক আইন অনুযায়ী ব্যবস্থা নিবে।

আরও পড়ুন