বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিছনাকান্দিতে বুয়েটের ২ শিক্ষার্থীর প্রাণ গেল

Bichnakandi_310715__0005সিলেটের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র বিছনাকান্দিতে বেড়াতে গিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ওই দুই শিক্ষার্থী বিছনাকান্দির পানিতে তলিয়ে মারা যান।

ওই দুই শিক্ষার্থী হচ্ছেন- রাজশাহীর শেখপাড়ার মাহবুবুর রহমানের ছেলে মশিউর রহমান সিয়াম (২৫) এবং গাইবান্ধার সাদউল্লাপুর থানার বড় জামালপুরের নুরুল ইসলামের ছেলে সাঈদ নকিব (২৪)। তারা উভয়ই বুয়েটের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার বুয়েটের ১৪ শিক্ষার্থী মিলে বিছনাকান্দিতে ঘুরতে আসে। বিকেল ৪টার দিকে তারা বিছনাকান্দির পানিতে নামেন। এ সময় সাঁতার না জানা সিয়াম ও নকিব পানিতে তলিয়ে যান।

পরে বিকেল ৬টার দিকে স্থানীয়দের সহায়তায় তাদের লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন