বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফেলপসের রেকর্ড ভেঙে স্কুলিংয়ের সোনা

michael-phelps-and-schoolinরিও অলিম্পিকে নিজের প্রথম চার ইভেন্টের চারটিতেই সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপস। তার সামনে হাতছানি দিচ্ছিল আরেকটি স্বর্ণপদক। কিন্তু এখানে এসেই ঘটল অঘটন। বিশ্বসেরা অ্যাথলেটকে পেছনে ফেলে তারই রেকর্ড ভেঙে স্বর্ণপদকটি জয় করলেন সিঙ্গাপুরের জোসেফ স্কুলিং।

রিও অলিম্পিকের সপ্তম দিনে ফেলপসের গড়া রেকর্ড ভেঙে ৫০.৩৯ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতলেন স্কুলিং। গত তিন আসরের সেরা ফেলপসের রেকর্ডটি ছিল ৫০.৫৮ সেকেন্ডের। এর ফলে নিজের সবচেয়ে পছন্দের ইভেন্টে স্বর্ণপদকটি হাতছাড়া হল ফেলপসের।

৫১.১৪ সেকেন্ড সময়ে ফেলপস দ্বিতীয় হয়ে রৌপ্য পদক জিতেছেন এ ইভেন্টটিতে। একই সময়ে এই ইভেন্টে শেষ করে আরও দুজন ফেলপসের সঙ্গে রুপা জিতেছেন। তারা হলেন দক্ষিণ আফ্রিকার চ্যাড লে ক্লস এবং হাঙ্গেরির লাসলো শেই।

২০০৮ সালে আট ইভেন্টেই সোনা বিজয়ী ফেলপস রিও অলিম্পিকেও দাপিয়ে বেড়াচ্ছিলেন। প্রথম চার ইভেন্টে চারটিতেই স্বর্ণ পেয়েছেন। কিন্তু পঞ্চম ইভেন্টে এসেই হাতছাড়া হয়ে গেল পঞ্চম সোনাটি।

এই ইভেন্টের রৌপ্যপদকসহ অলিম্পিকে ফেলপসের মোট ২৭টি পদক হল। যার মধ্যে স্বর্ণপদক ২২টি, ৩টি রূপা ও ২টি ব্রোঞ্জ রয়েছে।

আরও পড়ুন