বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ফিলিস্তিনের মসজিদে আজানের পরিবর্তে গান

Palestine Mosqueফিলিস্তিনের পশ্চিম তীরের কয়েকটি মসজিদে আজানের পরিবর্তে সঙ্গীত বাজানোর বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার ধর্মীয় কর্তৃপক্ষ।

শনিবার বিবিসি এক খবরে জানিয়েছে, গত বৃহস্পতিবার মুসুল্লিরা যখন নামাজের জন্য মুয়াজ্জিনের পরিচিত কণ্ঠে আজানের অপেক্ষায়, তেমনই সময় তারা বিস্মিত হন মিশরের সুপরিচিত গায়ক উম কোলথুমের গান শুনতে পেয়ে।

এই গান ইচ্ছাকৃতভাবে চালানো হয়েছে নাকি সেটি ষড়যন্ত্র করে ঘটানো হয়েছে এখন সেটি তদন্ত করা হবে। সেইসঙ্গে সম্প্রচার সিস্টেমে কোনও ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে।

এই বিষয়ে সাধারণ মানুষের মধ্যে বিভক্ত প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এটিকে কোনোভাবেই ‘গ্রহণযোগ্য নয়’ বলে মনে করছেন। আবার কেউ কেউ একে ‘খুবই মজার’ বলে মন্তব্য করছেন।

আরও পড়ুন