বুধবার ৪ নভেম্বর ২০২৬

ধর্মীয় ঘৃণা থেকে নিউইয়র্কে দুই বাংলাদেশীকে হত্যা: দাবি প্রবাসীদের

160814014147_ireditমার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে মসজিদ থেকে ফেরার পথে ইমামসহ দুই বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসী। নিহতরা হলেন- মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি ও ইমামের ভায়রা তারাউদ্দিন।

স্থানীয় সময় শনিবার দুপুরে জোহরের নামজের পর নিউ ইয়র্ক সিটির ওজনপার্কে ‘আল ফোরকান জামে মসজিদ’ এর কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম বলছে, নিহত ৫৫ বছর বয়সী মাওলানা আলাউদ্দিন আকঞ্জি দুই বছর আগে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যান। ওজনপার্কে ‘আল ফোরকান জামে মসজিদে ইমাম হিসেবে যোগদান করেন।  আর তারা মিয়া নামের ৬৪ বছর বয়সী নিহত অপর বাংলাদেশীও ঐ মসজিদে তার সহকারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সময় দুপুর একটা পঞ্চাশ মিনিটে অজ্ঞাত এক সন্ত্রাসী পেছন থেকে তাদের মাথায় গুলি করে। ইমাম আকঞ্জি ঘটনাস্থলে নিহত হন, অপরজন হাসপাতালে মারা যান।

16081401391ocreditপুলিশ বলছে, ধর্মীয় বিশ্বাসের কারণে তাদেরকে হত্যা করা হয়েছে ‘এমন কোন ইঙ্গিত তারা পাননি’। ঘটনার পরপর ওজোন পার্ক এলাকা থেকে অস্ত্র হাতে এক ব্যক্তিকে পালিয়ে যেতে দেখা গেছে। পুলিশ বলছে সন্দেহভাজন ঐ ব্যক্তি ‘মাঝারি বর্ণের’। তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ করেছে নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশীরা। বাংলাদেশী প্রবাসি সাংবাদিক আনোয়ার হোসেন জানান, প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ট ট্রাম্পের মুসলিম বিদ্বেষ মুলক বক্তব্যই এর বহিঃপ্রকাশ। ভবিষ্যতে এমন হামলা আরো হতে পারে বলে আশংঙ্কা করেছেন তিনি।

যদিও স্থানীয় মুসলিমরা ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন এবং ধর্মীয় ঘৃণা থেকেই এই হত্যাকাণ্ড বলে তারা দাবি করেছেন। মিল্লাত উদ্দিন নামের একজন বলছেন, এ ঘটনার পর নিজেকে তার অনিরাপদ বলে মনে হচ্ছে। এটি তাদের চলাচলের জন্য হুমকি তৈরি করছে বলেও তিনি মনে করেন।

নিউ ইয়র্কে বাংলাদেশী সম্প্রদায়ের অনেকে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ করেছেন। এসময় অনেককে ‘আমরা বিচার চাই’ স্লোগান দিতে দেখা যায়।

আরও পড়ুন