বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

জঙ্গি উত্থানের মদদদাতা খালেদা জিয়া: নাসিম

nasimj251435234901দেশে জঙ্গিদের তথাকথিত উত্থানকে স্তব্ধ করে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর নাসিম এ কথা বলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হওয়ার পর আজকে নতুন চক্রান্ত শুরু হয়েছে বিভিন্নভাবে, আপনারা জানেন।

তিনি বলেন, একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার লক্ষ্যে শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন তাকে বাধাগ্রস্ত করার জন্য আজকে তথাকথিত জঙ্গির উত্থান করানোর চেষ্টা হচ্ছে। যার মদদদাতা হচ্ছে, বিএনপি নেত্রী খালেদা জিয়া। কোনোভাবেই অস্বীকার করা যাবে না।

খালেদা জিয়া প্রকাশ্যে এদের প্রতি সহানুভূতি জানিয়েছেন। তিনি আজকে যে চক্রান্ত করেছেন ইনশাআল্লাহ আমরা সেই চক্রান্ত প্রতিহত করছি, করার চেষ্টা করছি। এবং জঙ্গির তথাকথিত উত্থানকে আমরা স্তব্ধ করে দিতে পারব।’

বঙ্গন্ধুর ৪১তম শাহাদাতবার্ষিকীতে ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন