রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গিসংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নারী বিভাগের উপদেষ্টাসহ চারজনকে আটক করেছে বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার র্যাবের পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়। র্যাব আরও জানায়, আটক জেএমবির নারীদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, তথ্যচিত্র (ডকুমেন্টারি), অডিও ও ভিডিও উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে পরে মিরপুরের পাইকপাড়ায় ব্রিফিং করবে র্যাব-৪।


