বুধবার ৪ নভেম্বর ২০২৬

উল্টো পথে চলায় ৪০৯ গাড়ির বিরুদ্ধে মামলা

law-break-09রাজধানীতে উল্টো পথে চলায় ৪০৯টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। গতকাল মঙ্গলবার দিনব্যাপী রাজধানীজুড়ে এই অভিযান চালানো হয়।

আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ইউসুফ আলী এনটিভি অনলাইনকে জানান, উল্টো পথে যানবাহন চলাচলের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। সম্পূর্ণ বেআইনি এই পদ্ধতিতে চলাচল করলে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ইউসুফ আলী জানান, এই অভিযানে মোট তিন হাজার ৯২০টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৪০৯টি গাড়ির বিরুদ্ধে উল্টো পথে চলার জন্য মামলা হয়েছে। এ ছাড়া ছয় লাখ ৪৮হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ৫২টি গাড়ি ডাম্পিং ও ৪৮৪টি গাড়ি জব্দ করা হয়েছে।

পুলিশের ট্রাফিক বিভাগ জানায়, হাইড্রোলিক হর্ন, হুটার বেকন, লাইট, কালো গ্লাস ব্যবহার করা, উল্টো পথে চলাসহ বিভিন্ন কারণে এসব মামলা ও জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন