জামালপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের চিথলীয়া গ্রাম থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবদুল কাদের (৩০)। তাঁর বাড়ি চিথলীয়া গ্রামে। বাবার নাম জাবেদ আলী।
পুলিশের ভাষ্য, কাদের জেএমবির সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নরুন্দি পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল আজ তাঁকে গ্রেপ্তার করে।
নরুন্দি পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা (ইনচার্জ) আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, কাদেরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


