বুধবার ৪ নভেম্বর ২০২৬

৮৪৮ প্রতিষ্ঠানে সবাই পাস, ২৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

57b3f8333fd6fচলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাসের প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে ২৮৫টি কমেছে। সেইসঙ্গে সবাই ফেল করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে।

আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ৮ হাজার ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে ৮৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকে পাস করেছে, গত বছর এ সংখ্যা ছিল এক হাজার ১৩৩টি।

আর ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী এবার পাস করতে পারেনি; গতবছর এ সংখ্যা ছিল ৩৫টি।

সেই হিসেবে এবার শতভাগ শিক্ষার্থী ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ১০টি কমেছে।

ঢাকা বোর্ড: ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই পাস করেছে, আর ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল করেছে।

রাজশাহী বোর্ড: ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই পাস করেছে, আর ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল করেছে।

কুমিল্লা বোর্ড: ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই পাস করেছে।

যশোর বোর্ড: ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই পাস করেছে, আর ১টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল করেছে।

চট্টগ্রাম বোর্ড: ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই পাস করেছে।

বরিশাল বোর্ড: ২টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই পাস করেছে।

সিলেট বোর্ড: ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই পাস করেছে।

দিনাজপুর বোর্ড: ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই পাস করেছে, আর ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল করেছে।

মাদ্রাসা বোর্ড: ৫৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই পাস করেছে, আর ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল করেছে।

কারিগরি বোর্ড: ১৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই পাস করেছে।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন।

আরও পড়ুন