বুধবার ৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ সন্দেহভাজন ৩ জঙ্গি গ্রেপ্তার

handcupআনসারউল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্র মতবাদের বইসহ একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।

এরা হলো- মো. ফরহাদ ওরফে রিপন, আহমেদ হোসেন রনি ওরফে রুবেল ও মো. এমরান।

বৃহস্পতিবার রাতব্যাপী নগর গোয়েন্দা পুলিশ পরিচালিত অভিযানে নগরীর পাঠানটুলি, কর্ণফুলী থানার শিকলবাহা ও পটিয়া উপজেলার ধলঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এদের মধ্যে রিপন চবির রসায়ন বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছেন। এমরান চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ও রুবেল শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার নাজমুল হাসান বলেন, শুক্রবার নগর পুলিশের সদরদফতরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন