বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে এক যুবক গুরুতর আহত হয়েছে যশোরের মণিরামপুরে। শুক্রবার দুপুরে উপজেলার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত রাসেল হোসেন (২২) ওই গ্রামের আবদুল মজিদের ছেলে।
পুলিশ জানায়, আহত রাসেলকে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তাকে আটক করে পুলিশ প্রহরায় চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
মণিরামপুর থানার উপ-পরিদর্শক আবুল বাশার জানান, রাসেল তার নিজ ঘরে বোমা বানানোর সময় অসাবধানবশত বোমাটি বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হয়।
বিষয়টি থানার ওসি বিপ্লব কুমার নাথ নিশ্চিত করে বলেন, আহত রাসেলকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।


