এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর ছাত্র-ছাত্রীরা আনন্দ প্রকাশ করবে এটাই স্বাভাবিক। তবে এই ধরনের আনন্দ প্রকাশের একটি মুহূর্ত নিয়ে ফেসবুকে চলছে ব্যাপক সমালোচনা।
ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে একটি ছবি ‘ভাইরাল’ হয়ে ছড়িয়ে পড়েছে।
ছবিতে দেখা যাচ্ছে এ+ পাওয়ার খুশিতে কলেজ ড্রেস পড়া মেয়েগুলো মধ্যমা আঙ্গুল উঁচু করে পোজ দিয়েছে।
এই ধরনের আঙ্গুল উঁচু করে পোজকে সাধারণত একটু বাঁকা ভাবে দেখা হয়।
আধুনিক যুগে এই মাঝের আঙ্গুল তুলে ছবি তোলা বা মাঝের আঙ্গুল দেখানোকে বিকল্প যৌনতার দিকে ইঙ্গিত দেয়। যা পশ্চিমা সমাজে সবাই জানে।
তবে ধারণা করা হচ্ছে, কলেজের এই মেয়েগুলো অতশত না বুঝেই হয়তো এভাবে মাঝের আঙ্গুল তুলে ছবি তুলেছে।
এরা যা করার তা হয়তো করেছে, কিন্তু ভবিষ্যতে এদেশের মেয়েরা যে আর এভাবে মধ্যমা তুলে আর ছবি তুলবে না তা এবারের ফেসবুকের সমালোচনা থেকে শিক্ষা হতেও পারে।



Leave a Reply