বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘কিরণমালা’-তে মগ্ন বাড়ির সবাই, মরল ভাই-বোন

1470077050পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আটুলিয়া ইউনিয়নের বাদুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- আব্দুর সবুর মোল্যার ছেলে আসাদুর রহমান (৬)  ও মমিনুর মোল্যার মেয়ে মনিরা (৪)।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আসাদুর ও মনিরার চাচা নুরুউদ্দীন মোল্যা জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাড়িতে সবাই ভারতীয় টিভি সিরিয়াল ‌‘কিরণমালা’ দেখছিল। ওই সময় দুই ভাই-বোন খেলতে গিয়ে উঠানের পাশে পুকুরে ডুবে যায়। বহু খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন