বুধবার ৪ নভেম্বর ২০২৬

নিজামীপত্নীর স্কুল থেকে গ্রেপ্তার জামায়াতের ১৮ নেতাকর্মী রিমান্ডে

IISC-2রাজধানীর মেরুল বাড্ডার ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর ১৮ জন নেতাকর্মীর মধ্যে ১৬ জনকে দু’দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এছাড়া বাকি দুইজনকে তিন দিন করে রিমান্ডে পাঠানো হয়েছে।

শনিবার ঢাকা মহানগর হাকিম মো. সাজ্জাদুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোহাম্মদ মাসুম জানান, শনিবার গ্রেপ্তারকৃত ১৮ জনকে আদালতে তোলা হয়। তাদের জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।

অন্যদিকে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদ। উভয়পক্ষের শুনানি শেষে ১৬ জনকে দু’দিন করে এবং দু’জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শুক্রবার ভোরে মেরুল বাড্ডায় যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী পরিচালিত ‘ইসলামি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’ থেকে জামায়াতের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। জামায়াতের একাধিক নেতার দাবি, তারা দলের ২০১৭-১৯ সেশনের আমির নির্বাচনের ভোটের কাজ করছিল। অন্যদিকে পুলিশের দাবি, আটক ব্যক্তিরা সরকারবিরোধী ষড়যন্ত্র করছিল। পরে এ অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বাড্ডা থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

আরও পড়ুন