বুধবার ৪ নভেম্বর ২০২৬

মুস্তাফিজ দেশে ফিরছেন সোমবার

Mustafiz-5শুক্রবার দেশে ফেরার কথা ছিল পেসার মুস্তাফিজুর রহমানের। কিন্তু বাংলাদেশ বিমানের টিকিট না পাওয়ায় ফিরতে পারেননি।

অবশেষে রোববারের বিমানের টিকিট পেয়েছেন মুস্তাফিজ। লন্ডন থেকে বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় রওনা হবেন বাঁহাতি এই পেসার। বাংলাদেশ বিমানের বিজি-০০৬ ফ্লাইটে সিলেট হয়ে ঢাকা পৌঁছাবেন সোমবার বেলা ১১টার দিকে।

আসা-যাওয়ার টিকিট একসঙ্গে কেটে গিয়েছিলেন মুস্তাফিজ। ফেরার দিনক্ষণ ঠিক হওয়ার পর বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে টিকিট স্বল্পতার কারণে মুস্তাফিজকে টিকিট দিতে পারেনি। ঈদের কারণে বিমানের টিকিটের চাহিদা প্রচুর। এ কারণে শুক্রবারের ফ্লাইটের টিকিট পাননি মুস্তাফিজ।

গত বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় অস্ত্রোপচার বিশেষজ্ঞ অ্যান্ড্রু ওয়ালেসের সঙ্গে দেখা করেন মুস্তাফিজুর রহমান। কোনো জটিলতা না থাকায় মুস্তাফিজকে বাংলাদেশে ফেরার অনুমতি দেন অ্যান্ড্রু ওয়ালেস।

তারকা এই পেসারের সঙ্গে থাকা বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, মুস্তাফিজের কাঁধের ক্ষত শুকিয়ে আসায় এবং অন্যান্য পরীক্ষায় ভালো অবস্থা থাকায় তাকে দেশে ফেরার অনুমতি দিয়েছেন ওয়ালেস। পুনর্বাসন প্রক্রিয়ার পরিকল্পনা দিয়েছেন ওয়ালেস। ঢাকায় ফিরে মুস্তাফিজ সেই পরিকল্পনামতো কাজ করবেন।

পুনর্বাসন প্রক্রিয়া ঠিকমতো হলে মুস্তাফিজ তিন মাসের মধ্যেই নেটে ফিরে আসতে পারবেন বলে জানিয়েছিলেন ওয়ালেস। তবে দেবাশীষ চৌধুরী বলেছেন সম্পূর্ণ ফিট হতে পাঁচ মাস সময় লাগবে বাঁহাতি এই পেসারের।

আরও পড়ুন