মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

মঞ্চে নাচতে নাচতে পোশাক খুলে গেল নায়িকার (ভিডিও)

posak-1সিনেমার পরিচিত নায়িকা রেজিনা। নাচেনও ভালো। নতুন একটি সিনেমার উদ্বোধনীতে (মহরত) হাজির হয়েছিলেন তিনি। নাচতে নাচতে তার শরীরের পোশাক খুলে গেল সেখানে।

ভারতীয় অভিনেত্রী রেজিনা ক্যাসান্দ্রা। আঁখে-২ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী। তবে তামিল ও তেলেগু ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি এ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। এতে হাজির হয়েছিলেন রেজিনা। আর বলিউড অভিষেকের প্রথম মঞ্চে দাঁড়িয়ে পোশাক বিভ্রাটের শিকার হলেন এই অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

অনুষ্ঠানে একটি গানের সঙ্গে দলীয়ভাবে নাচছিলেন রেজিনা। এ সময় তার পরনে কালো রঙের পোশাক ছিল। নাচের সময় তার পোশাক শরীরের বিভিন্ন স্থানে সরে যাচ্ছিল। আর এ পুরো মুহূর্তের দৃশ্যটি ধরা পরে অনুষ্ঠানে উপস্থিত ফটোসাংবাদিকদের ক্যামেরায়।

আর এ নিয়ে খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়েন রেজিনা। এ সম্পর্কে রেজিনা সংবাদমাধ্যমকে বলেন, সত্যি আমি এভাবে আমার অভিষেক চাইনি। এটা খুবই ভয়ানক একটি দুর্ঘটনা। ওহ মাই গড।

আঁখে ২ সিনেমায় রেজিনার সঙ্গে আরো অভিনয় করবেন- অমিতাভ বচ্চন, অনিল কাপুর, আরশাদ ওয়ার্সি ও ইলিয়েনা ডি ক্রুজ। আগামী ১ জানুয়ারি থেকে লন্ডনে আঁখে ২ সিনেমার শুটিং শুরু হবে। তারপর দক্ষিণ আফ্রিকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং করা হবে।

১৪ বছর বয়স থেকে অভিনয় করছেন রেজিনা। তামিল সিনেমা কান্ডা নাল মুডহাল (২০০৫) এর মাধ্যমে তার অভিনয় ক্যারিয়ার শুরু। তারপর তামিল, তেলেগু, কানাড়া অনেক সিনেমায় অভিনয় করেছেন রেজিনা।

https://youtu.be/eDDx_GjO_Fk

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *