রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরের কাছে একটি কার্পেটের দোকানে লাগা আগুন এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুল আলম জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ নম্বর গোল চত্বরের কাছে সেনপাড়ার ওই দোকানে আগুন লাগে।
তিনি জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওই দমকল কর্মকর্তা। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানাতে পারেননি তিনি।


