বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

জি এম কাদের হাসপাতালে

GMKader---হৃদপিণ্ডের সমস‌্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের। জি এম কাদেরের একান্ত সচিব আবু তৈয়ব সোমবার একথা জানিয়েছেন।

তৈয়ব বলেন, “গতকাল সন্ধ্যার পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্যারকে প্রথমে উত্তরার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হার্টের সমস্যা ধরা পড়লে তাৎক্ষণিকভাবে মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়।

“ইতোমধ্যে উনার হৃদযন্ত্রে রিং পরানো হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে আছেন। ডাক্তার জানিয়েছেন, আগামীকাল তাকে কেবিনে শিফট করা হবে।”

এদিকে ভাইয়ের অসুস্থতার সংবাদ পেয়ে সোমবার হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এরশাদের সঙ্গে দলের মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায়, সভাপতিমণ্ডলীর সদস্য খালেদ আক্তারও ছিলেন।

গণফোরাম সভাপতি কামাল হোসেনের এক সংবাদ স্মম্মেলনে আকস্মিকভাবে উপস্থিত থেকে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ‌্যে অসুস্থ হলেন কাদের।

আরও পড়ুন