বুধবার ৪ নভেম্বর ২০২৬

পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ইনুর মন্তব্য: বাংলাদেশের হাইকমিশনারকে তলব

Tarik Ahsanইসলামবাদে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসানকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাম্প্রতিক বেলুচিস্তান বিষয়ে মন্তব্যের জেরে তাকে তলব করা হয়।

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গত সপ্তাহে ভারত সফরের সময়  ‘দ্য হিন্দু পত্রিকা’র সঙ্গে আলাপকালে বেলুচিস্তান প্রদেশে পাকিস্তান সরকারের দমননীতি নিয়ে মন্তব্য করে বলেন, ‘সংবিধান অনুযায়ী বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে সমর্থন দিতে বাধ্য এবং বেলুচিস্তান বিষয়ে আমরা শিগগিরই একটি আনুষ্ঠানিক পলিসি ঘোষণা করব।’

ইসলামাবাদে বাংলাদেশে হাইকমিশনের ওই কর্মকর্তা বলেন, গত শুক্রবার (১৯ আগস্ট) ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার একটি বিদেশি দূতাবাসের অনুষ্ঠানে অংশগ্রহন করেন। সেখান থেকে তাকে তলব করা হয়।

পরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গিয়ে তিনি বৈঠক করেন। সেই বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে তারিক আহসান বলেন, সদর দফতরের সঙ্গে যোগাযোগ করে  এ প্রসঙ্গে জানানো হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, আগামী সেপ্টেম্বরের ১ ও ২ তারিখে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আইজাজ আহমেদ চৌধুরী ঢাকায় আসছেন পররাষ্ট্র সচিব পর্যায় বৈঠকের জন্য। আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে যোগদান করবেন।

উলে­খ্য, মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিয়ে এমনিতেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ যাচ্ছিল। সম্প্রতিক সময়ে ওই সম্পর্ক উষ্ণ হতে শুরু করেছিল। এরই মধ্যে হঠাৎ এ ধরনের ঘটনা ঘটল।

আরও পড়ুন