বুধবার ৪ নভেম্বর ২০২৬

১৯৬ সাংবাদিককে সহায়তা দিচ্ছে সরকার

48517_183১৯৬ জন সাংবাদিককে এক কোটি ৪০ লাখ টাকা সহায়তা দিচ্ছে সরকার। আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অর্থ সহায়তা তুলে দেবেন।

আজ মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের সর্বোচ্চ দেওয়া হচ্ছে দুই লাখ টাকা ও সর্বনিম্ন ৫০ হাজার টাকা।

তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় প্রথমবারের মতো এ সহায়তা দেওয়া হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘সরকার সাংবাদিক ও গণমাধ্যমবান্ধব।’

হাসানুল হক ইনু বলেন, ‘মান্ধাতার আমলের গণমাধ্যম-সংক্রান্ত আইনগুলোকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের করা হচ্ছে।’

এ সময় তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *