বুধবার ৪ নভেম্বর ২০২৬

বসুন্ধরা সিটি খুলতে আরো সাত থেকে ১০ দিন সময় লাগবে: হান্নান আজাদ।

maxresdefaultসম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ রাজধানীর বসুন্ধরা সিটি খুলতে আরো সাত থেকে ১০ দিন সময় লাগবে বলে জানিয়েছেন মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি হান্নান আজাদ। মঙ্গলবার দুপুরে মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

এদিকে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় তিনশতাধিক পরিবারের ঈদ স্বপ্ন পূরণ ভঙ্গ হয়ে গেছে। ঈদকে সামনে রেখেন গত দুই দিন ধরে দোকানে জুতা সাজানোর কাজে সবাই ব্যস্ত ছিল অনেকেই। ভালো ব্যবসা হলে বোনাসের বাইরেও মালিকের কাছে অতিরিক্ত বখশিস পাবে এমন আশা ছিল অধিকাংশ কর্মচারীদের। কিন্তু রোববারের আগুনে দোকানের জুতা পুড়ে যাওয়ার পাশাপাশি আমাদের ঈদের স্বপ্নও পুড়ে ছাই হয়ে গেছে। এখন বোনাস বখশিস তো দূরের কথা, পাবে না মূল মালিকের বেতনও।

খোঁজ নিয়ে জানা গেছে, বসুন্ধরার সি ব্লকের যে অংশটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে অংশে শতাধিক দোকান রয়েছে। প্রতিটি দোকানে কমপক্ষে ৩ জন করে কর্মচারী রয়েছেন। বেশিরভাগ কর্মচারীর পরিবার তাদের আয়ের ওপর নির্ভরশীল।

এমআর এন্টারপ্রাইজের কর্মচারী মো. টিপু গতরাতে এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, ‘কবে যে মার্কেট খুঁলবো, আর নতুন করে মাল তুলে ঈদে কতটুকু ব্যবসা হবে, বেতন বোনাস কতটুকু পাবো তা ভেবে মাথা জ্যাম হয়ে যাচ্ছে।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আলী আহমেদ খান সোমবার বিকেলে বলেন, বসুন্ধরার অগ্নিকাণ্ডে ৭০ থেকে ৮০টি জুতার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের দেড় শতাধিক ফায়ার ফাইটার নিরলস পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রনে রেখেছে। আগুন যেন ওপরের দিকে উঠতে না পারে সে জন্য ৭তলায় প্রচুর পানি ঢালা হয়।

তিনি জানান, ঘটনার তদন্তে একজন উপ-পরিচালককে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে কমিটি প্রতিবেদন দাখিল করবেন।

আলী আহমেদ খান বলেন, বসুন্ধরা কর্তৃপক্ষ অগ্নি নির্বাপনে সুব্যবস্থা রেখেছিলেন। কিন্তু জুতার দোকানে আগুন লাগার কারণে অতিরিক্ত ধোঁয়া থাকায় নিজস্ব অগ্নিনির্বাপনকারীরা প্রথমে চেষ্টা করলেও পরে পিছিয়ে পড়েন।

ততক্ষণে আগুণ ও ধোঁয়ার পরিমাণ বাড়তে থাকে বলে তিনি জানান।

আরও পড়ুন