বুধবার ৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনা কি পাগল হয়ে গেছেন: তসলিমা নাসরিন

Hasina-Taslima FB Commentsবঙ্গবন্ধুকে নিয়ে অপপ্রচারে যাবজ্জীবন সাজা’র আইন মন্ত্রিসভায় অনুমোদনের পর নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া সমালোচনা করেছেন।

বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন তার ফেসবুক স্ট্যাটাসে এমন মন্তব্য করে বলেন, “শেখ হাসিনা কি পাগল হয়ে গেছেন? গণতন্ত্র কাকে বলে ভুলে গেছেন? মানুষের মত প্রকাশের অধিকারকে তিনি মানবেনই না? অদ্ভূত একটি আইন পাশ করছেন তিনি। মুক্তিযুদ্ধ আর মুজিবর রহমান সম্পর্কে কেউ কোনওরকম রকম সমালোচনা করলে নাকি যাবজ্জীবন কারাদণ্ড দেবেন আর এক কোটি টাকা জরিমানা করবেন! মগের মুল্লুক বোধহয় একেই বলে। শেখ মুজিবর রহমান একনায়কতন্ত্র কায়েম করে ভুল করেছিলেন। তাঁর সুযোগ্যা কন্যা একনায়িকাতন্ত্র কায়েম করে একই ভুল করতে যাচ্ছেন।”

এ প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক শেখ আদনান ফাহাদ তার ফেসবুক পেজে লিখেছেন, “বিখ্যাত (!) হওয়ার নানা পথ আছে। কিছু পথ আছে দীর্ঘ, আবার কিছু পথ শর্টকাট। শর্টকাট পথের মধ্যে একটা হল বিকৃত চিন্তাভাবনা করা, মানুষ আলোচনা করবে এমন পাগলামি, ছাগলামি, ছ্যাবলামি করা। এই পথে সাম্প্রতিক কালে যারা খ্যাতি অর্জন যারা করেছেন, তাদের মধ্যে অগ্রগণ্য চতুর নারী তসলিমা নাসরিন। এই অকালপক্ক কিংবা অতি পক্ক নারী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে বলেছেন “পাগল”, “একনায়ক”।এই বিকৃত নারী জাতির পিতার নামটাও শ্রদ্ধার সাথে নিতে নারাজ। সারাজীবন অন্যের নামের সাথে নিজের নাম জুড়ে দিয়ে খ্যাতি (?) অর্জন করে, দেশান্তরী হওয়ার অভিনয় করে, মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার স্বপ্ন বাস্তবায়ন করে এখন তিনি শেখ হাসিনাকে নিয়ে কথা বলা শুরু করেছেন। তসলিমার মত ধান্দাবাজ মহিলাকে সঠিক চিকিৎসা দেয়ার জন্য জোর করে বিদেশ থেকে ধরে আনা হোক। আওয়ামীলীগের মধ্যে ইদানিং যারা লেখালেখি করে বেশ খ্যাতি অর্জন করেছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। যারা বঙ্গবন্ধুকে সারাক্ষণ বিক্রির ধান্দায় থাকেন তাদের দৃষ্টিও আকর্ষণ করছি।”

আরও পড়ুন