বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঈদুল আজহার জামাতে নিরাপত্তায় পুলিশের সঙ্গে থাকবে সেনাবাহিনী

_Dhaka,_Bangladesh_2011আসন্ন ঈদুল আজহার নামাজ চলাকালে জননিরাপত্তা রক্ষায় বান্দরবানের বিভিন্ন ঈদ জামাত স্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার দুপুরে বান্দরবান কালেক্টরেট সভা কক্ষে অনুষ্ঠিত ঈদ জামাত আয়োজন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।

সভায় বক্তব্য রাখেন- পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস এবং জনপ্রতিনিধি, ঈমাম, জেলা প্রশাসন ও সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাগণ।

এ সময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক পবিত্র ঈদুল ফিতরে শোলাকিয়া ঈদ জামাতে জঙ্গি হামলার কথা উল্লেখ করে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সহযোগিতা কামনা করেন। এর প্রেক্ষিতে পুলিশ সুপার ও সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের প্রতিনিধি তাদের নিজ নিজ প্রস্তুতির কথা জানান।

ব্রিগেড প্রতিনিধি জানান, জঙ্গি হামলা বা যে কোন ধরনের নিরাপত্তা বিনাশী তৎপরতা ঠেকাতে প্রতিটি ঈদ জামাত স্থলে পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য মোতায়েন করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, জননিরাপত্তার দায়িত্ব পালনকারী সেনা সদস্যরা যাতে নিজেরাও ঈদের নামাজ আদায় করতে পারে- সে লক্ষ্যে ব্রিগেড ও ব্যাটেলিয়ন সদর দফতরগুলোতে এবং ক্যাম্পসমূহে একাধিক ঈদ জামাত আয়োজন করা হবে।

আরও পড়ুন