বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

রিজেন্ট এয়ারের বিমানে আগুন: শাহজালাল বিমানবন্দর বন্ধ

Regent Airহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুরগামী রিজেন্ট এয়ারের একটি বিমান উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে বাইরে চলে গেছে এবং এ সময় বিমানের চাকায় আগুন ধরে যায়।

বুধবার ১১টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটে। এর ফলে বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

সিভিল অ্যাভিয়েশনের মেম্বার (অপস) এয়ার কমোডর মোস্তাফিজুর রহমান  জানান, যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

এয়ার কমোডর মোস্তাফিজুর রহমান জানান, বিমানটিতে আগুন ধরার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং যাত্রী নিরাপদে সরিয়ে নেয়া হয়। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রানওয়ে বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, দুপুর পৌনে ১২টা থেকে একঘণ্টা রানওয়ে বন্ধ থাকার পর তা আবার খুলে দেয়া হয়েছে।

আরও পড়ুন