বুধবার ৪ নভেম্বর ২০২৬

এলএনজি টার্মিনাল নির্মাণে যুক্তরাষ্ট্রী আগ্রহী : বার্নিকাট

planing-josna-24-8-16মার্কিন রাষ্ট্রদূত মাসির্য়া স্টিফেন ব্লুম বার্নিকাট বলেছেন, বাংলাদেশে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে। হলি আর্টিজানে হামলার পর আমরা বিনিয়োগকারীদের বিনিয়োগ করার কথা বলছি।
বুধবার পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরে বাংলা নগরের মন্ত্রীর অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বার্নিকাট আরও বলেন, এলএনজি টার্মিনাল নির্মাণে আমাদাদের আগ্রহ রয়েছে। বাংলাদেশ যাকে ভালো মনে করবে সেই কাজটা পাবে।

পরিকল্পনা মন্ত্রী বলেন, গভীর সমুদ্র বন্দর নির্মাণে অনেক প্রস্তাব রয়েছে। যাদের প্রস্তাব সবচেয়ে ভালো হবে তাদেরটাই গ্রহণ করা হবে। এটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিষয়।

জঙ্গি হামলা বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছি। দেশে দক্ষ জনশক্তি বাড়ছে। মোট জনসংখ্যার ১০ শতাংশ এখন কারিগরি শিক্ষায় শিক্ষিত।

মন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের অর্থনীতি হবে জ্ঞানভিত্তিক। তৈরি পোশাকের পরই আইসিটি খাতে আগামীতে সাফল্য আসবে।

আরও পড়ুন