সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধে নিহত দুজন হলেন সানোয়ার হোসেন ও লুৎফর রহমান। তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
র্যাব-১২-এর সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার হাসিবুল আলম জানান, আজ ভোররাতে কামারখন্দে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, দুটি ছুরি ও কয়েক রাউন্ড গুলি করা হয়েছে।


