শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

স্বজনদের কাছে আর ফিরবেন না তারা

haji20160825121446পবিত্র হজ পালনে সৌদি আরব যাত্রার প্রাক্কালে সুস্থভাবে দেশে ফিরে আসার দোয়া নিয়ে গেলেও ৯ বাংলাদেশি হজযাত্রীর আর স্বজনদের কাছে ফেরা হবেনা।

গত ২০দিনে পবিত্র ভূমি মক্কা, মদিনাতে ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মদিনাতে ছয়জন, মক্কায় দুইজন ও জেদ্দায় ১ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন মহিলা। মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ২৪ আগস্ট নেত্রকোনার মো. ওয়াকিল উদ্দিন (৬৭) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর বি কে ০২৩৫১৩৯।

২০ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার জোহরা খাতুন (৬১) মদিনা আল মুনাওয়ারাতে মারা যান।তার পাসপোর্ট নম্বর ০০০২৯৭৫। একই দিন বগুড়ার কাহালু থানার মুরইল গ্রামের মরিয়ম বেগম (৫১) মার যান। তার পাসপোর্ট নম্বর বিজে ০৪৮১৮৮২।

এছাড়া ১৯ আগস্ট (শুক্রবার) রংপুরের হেলাল উদ্দিন (৬৪) ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর বি ই ০১৫৪৭১৬।

১৭ আগস্ট জয়পুরহাটের পাঁচবিবি থানার কুসুম্বা গ্রামের হাবিবা ফেরদৌসি রিতিকা (৪১) মারা যান। তার পাসপোর্ট নম্বর বিজে ০৭৬৯২৯৯। একই দিন পাবনার চাটমোহর থানার নুরুজ্জামান কাশেমী (৫৯) মারা যান।তার পাসপোর্ট নম্বর ওসি ০৪১৬২৫৩৬।

১৬ আগস্ট চট্টগ্রামের মো. রেহানউদ্দিন (৭৩) মদিনায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর বি কে ০২০৪৬৯১।

১৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আবুল হাশেম (৭৯) জেদ্দায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর বি ই ০০২৫৯৭০।

৭ আগস্ট গাজীপুরের জমিলা আক্তার (৭৯) মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর বি ই ০১৪৩৯৩২।

আরও পড়ুন