বুধবার ৪ নভেম্বর ২০২৬

তুরস্কে পুলিশ সদর দপ্তরে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ৯

turkish-policeতুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় কিজরেতে পুলিশের একটি সদরদপ্তরে এক বিস্ফোরণে ৯ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছেন বলে হাসপাতালের সূত্রে জানা গেছে।
শুক্রবার এই ঘটনা ঘটে বলে নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে।

হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিভিন্ন টেলিভিশন নিউজ চ্যানেল বলছে, পুলিশের একটি পোস্ট লক্ষ করে হামলাটি চালানো হয়।

কিজরের অবস্থান সিরনাক প্রদেশে। এই প্রদেশটি সিরিয়া ও ইরাকের সীমান্ত সংলগ্ন। অঞ্চলটি কুর্দি জনগোষ্ঠী অধ্যুষিত।

আরও পড়ুন