মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

অভিনয়ে নামলেন নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন জাহানারা

নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন জাহানারা আলমঅভিনয়ে নাম লেখালেন বাংলাদেশ প্রমিলা ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম।

নাটকের নাম ‘লাইফ ইজ বিউটিফুল’। আসছে ঈদে তাকে দেখা যাবে ছোট পর্যায়। নাটকটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন ক্লোজ আপ তারকা মেহরাব।

নাটকে আরও দেখা যাবে জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রী আরিফ খান জয়কে। প্রথমবারের মত নাটকে কাজ করা নিয়ে জাহানারা বললেন, ‘অভিনয়টা সহজ না। আমার কাছে কঠিনই মনে হয়েছিল। অভিনয়ের চেয়ে ক্রিকেট খেলা সহজ। তবে নাটকের গল্পটা খুবই সুন্দর। আশা করি দর্শকদের ভাল লাগবে।’

নাটকটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। ছয় বছর আগে তিনি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে নিয়েও নাটক নির্মাণ করেছিলেন।

উল্লেখ্য, ক্রিকেটারদের মধ্যে জাহানারার আগে ছোট পর্দায় কাজ করেছিলেন মেহরাব হোসেন অপি, রকিবুল হাসান, ইমরুল কায়েস ও হাবিবুল বাশার সুমন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *