কুষ্টিয়াকুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মুকুল মুন্সি (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাব বলছে, মুকুল একজন ‘কুখ্যাত’ ডাকাত। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে
শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। মুকুলের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর বারো মাইল এলাকায়।
র্যাব-১২–এর কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিবের ভাষ্য, ওই এলাকায় ডাকাতি হবে—এমন খবর পেয়ে র্যাব অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে একজনকে পড়ে থাকতে দেখা যায়।
এলাকাবাসীর সহায়তায় মুকুল মুন্সির পরিচয় নিশ্চিত হয় র্যাব।
মেজর মোসাদ্দেক আরও বলেন, মুকুলের বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় ডাকাতিসহ সাত থেকে আটটি মামলা রয়েছে। ‘বন্দুকযুদ্ধে’ র্যাবের দুজন সদস্য আহত হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, চাপাতিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।



Leave a Reply