তুরস্কের সামরিক বাহিনী উত্তর সিরিয়ায় ঢুকে যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তুরস্ক বাহিনী অন্তত একজন সদস্য রয়েছে বলেও ধারণা করা হচ্ছে।
তুরস্ক সামরিক বাহিনী এবং মিত্র সিরিয়ান বিদ্রোহী বিগ্রেডের সাথে লড়াই হচ্ছে মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) এবং কুর্দিপন্থী পিপলস প্রটেকশন ইউনিটের (ওয়াইপিজি) মধ্যে।
সিরিয়ার একটি মানবাধিকার সংস্থা মিডলইস্ট আইকে জানিয়েছে, তুর্কি ট্যাংকগুলো শনিবার আলেপ্পোর আল-আমারনেহর কাছে অগ্রসর হয়েছে।
এসডিএফ জানিয়েছে, তুর্কি বাহিনী তাদের টার্গেট করছে। তুর্কি বিমানগুলো শনিবার সকালে বেশ কয়েকবার তাদের অবস্থানে হামলা চালিয়েছে।
ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার পর আঙ্কারা-ওয়াশিংটন শীতল সম্পর্কের প্রেক্ষাপটে সিরিয়ায় এখন তুরস্ক-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হয়ে গেল কি না এখন তাই ভাবছেন বিশ্লেষকেরা।


