বুধবার ৪ নভেম্বর ২০২৬

রুয়েটে ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর

রুয়েটে ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবররাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৬ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হবে।

রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সুষ্ঠভাবে পরীক্ষা আয়োজনে সকল ধরনের প্রস্তুতি দ্রুত এগিয়ে যাচ্ছে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক আবদুস সোবাহানের নেতৃত্বে ইতিমধ্যে ১১টি সাব কমিটি গঠন করা হয়েছে।
শিগগির ভর্তি সংক্রান্ত প্রোস্পেক্টাস ও গাইডলাইন বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে। এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত কোনো ধরনের পরিবর্তন করা হয়নি।

আরও পড়ুন