বুধবার ৪ নভেম্বর ২০২৬

আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিলো সরকার

আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিলো সরকারআরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে সরকার। নাম আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি।  এ নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬টিতে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন বলেন, কয়েক দিন আগে নতুন এই বিশ্ববিদ্যালয়টি অস্থায়ীভাবে স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়টি হবে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের গরিবে নেওয়াজ রোডে। এর মালিক আনোয়ার হোসাইন খান। তিনি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মালিক।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, নতুন এই বিশ্ববিদ্যালয়টিকেও আগেরগুলোর মতো কিছু শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে-প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন, কমপক্ষে তিনটি অনুষদ ও ছয়টি বিভাগ, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরি, ছাত্রছাত্রীদের জন্য কমনরুম, সেমিনার কক্ষসহ পর্যাপ্ত অবকাঠামো থাকতে হবে।

আরও পড়ুন