বুধবার ৪ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের জঙ্গি ঘটনায় ২ মামলা

নারায়ণগঞ্জের জঙ্গি ঘটনায় ২ মামলানারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় নিহত তিনজনসহ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ। আর জঙ্গি আস্তানার ভাড়াটিয়ার তথ্য পুলিশের কাছে গোপন করার অভিযোগ এনে বাড়ির মালিক নুরুদ্দিন দেওয়ানের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার সকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বাদী হয়ে নিহত তিন জঙ্গিকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন।

এদিকে নারায়ণগঞ্জে তিন জঙ্গি নিহত হওয়ার ঘটনায় সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ওই সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মইনুল হক জানান, শনিবার জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত ১০ জনের মধ্যে বাড়িওয়ালা নুরুদ্দিন দেওয়ানকে গ্রেপ্তার দেখিয়ে বাকি ৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নারায়ণগঞ্জের নিহত জঙ্গিরা পাইকপাড়ার ওই বাড়িতে  অবস্থান করছিল ২ জুলাই থেকে। তারা মূলত শিল্পনগরী নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত বিদেশিদের ওপর হামলা করার পরিকল্পনার টার্গেট নিয়ে ওখানে অবস্থান করছিল।

নিহতরা একটি ওষুধ কোম্পানিতে চাকরি করার কথা বলে এ বাসাটি বাড়া নিয়েছিল। বাড়িতে যেকোনো লোক এলে তাদের সম্পর্কে তথ্য দেওয়া বাড়িওয়ালার কাজ। কিন্তু বাড়িওয়ালা তা না করে তথ্য গোপন করেছেন।

আরও পড়ুন