বুধবার ৪ নভেম্বর ২০২৬

পদত্যাগ করেছেন বিএনপির শিরিন-পাপিয়া

বিএনপি ষষ্ঠ কাউন্সিলের ‘এক নেতার এক পদ’ নীতি মেনে নিজের পছন্দের পদটি রেখে অন্য পদ ছেড়েছেন দলের দুই নেত্রী। একজন শিরিন সুলতানা ও আরেকজন আশিফা আশরাফি পাপিয়া।

মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন নতুন কমিটির স্ব-নির্ভর বিষয়ক পদ থেকে পদত্যাগ করে মহিলা দলের সাধারণ সম্পাদকের পদটি রেখেছেন।

অন্যদিকে, নতুন কমিটির সহ-মানবাধিকার সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক-দুটি থেকেই পদত্যাগ করেছেন আশিফা আশরাফি পাপিয়া।

এসব তথ্য জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। জানান, মঙ্গলবার গুলশান কার্যালয়ে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।পদত্যাগ করেছেন বিএনপির শিরিন-পাপিয়া

আরও পড়ুন