শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

কিছু লোক না বুঝেই রামপাল নিয়ে অযৌক্তিক আন্দোলন করছে: বনমন্ত্রী

কিছু লোক না বুঝেই রামপাল নিয়ে অযৌক্তিক আন্দোলন করছে বনমন্ত্রীরামপাল বিদ্যুৎকেন্দ্র পরিবেশের জন্য ক্ষতিকর নয় বরং কিছু লোক না বুঝেই এটা নিয়ে অযৌক্তিক আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

বুধবার বিকেলে ফতুল্লার পরিবেশবান্ধব পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্লামি ফ্যাশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘চিলে কান নিয়েছে মনে করে সেদিকেই তারা দৌঁড়াচ্ছে। কিন্তু কানটি আছে কিনা তা খতিয়ে দেখছে না কেউ।’

রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিবেশের জন্য ক্ষতিকর নয় দাবি করে মন্ত্রী বলেন, কিছু লোক নিজেদের বিজ্ঞ মনে করে এই বিদ্যুৎকেন্দ্র নিয়ে অনেক কিছুই মন্তব্য করছেন। কিন্তু মনে রাখতে হবে প্রধানমন্ত্রী তাদের চেয়েও বিজ্ঞ। তিনি সব কিছু বুঝে শুনেই পদক্ষেপ নেন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, প্লামি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক, সদর উপজেলার ইউএনও আফরোজা আক্তার চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন