কক্সবাজারে গহিন পাহাড়ে অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে র্যাব-৭। অস্ত্রের কারখানার এই খবর পেয়ে কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালাচ্ছে র্যাবের একটি দল।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের টোয়াংখালির গভীর পাহাড়ি এলাকায় এ অভিযান শুরু করা হয়।
র্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক শরাফত ইসলাম বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে।
সন্ধ্যা ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো অস্ত্রশস্ত্র উদ্ধার বা আটকের খবর দিতে পারেননি তিনি।
কক্সবাজারস্থ র্যাব-৭ এর এএসপি শরাফত ইসলাম জানান, গহিন পাহাড়ে অভিযান চলছে। বিষয়টি পরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।


