বুধবার ৪ নভেম্বর ২০২৬

ছেলে জানাজা পড়াবেন, মীর কাসেম আলীর ইচ্ছা

484গত ৯ আগস্ট থেকে ছেলে মীর আহমদ বিন কাসেম (আরমান) নিখোঁজ। তার সন্ধানে রোজাও রেখেছেন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী।

মীর কাসেম আলীর আইনী সব ধরণের প্রক্রিয়া সম্পন্ন। এখন তিনি সর্বোচ্চ শাস্তির মুখোমুখি। এমতাবস্থায় তার কোনো ইচ্ছে রয়েছে কিনা জানতে মোবাইলফোনে যোগাযোগ করা হলে স্ত্রী খন্দকার আয়শা খাতুন বলেন, ‘আমরা পরিবারের পক্ষ থেকে তার সঙ্গে দেখা করেছি। তিনি জানিয়েছেন মৃত্যুর পর নামাজে জানাজা যেন ছেলে মীর আহমদ বিন কাসেম পড়ান।

তিনি বলেন, ‘নামাজে জানাজার দায়িত্ব মীর আহমদ বিন কাসেমের। এখন তার সন্ধান কে দেবে? আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো ধরণের সাড়া আমরা পাচ্ছি না। তবে আমরা হতাশ নই’ জানান খন্দকার আয়শা খাতুন।

৬৩ বছর বয়সী মীর কাসেম গ্রেফতারের পর ২০১২ সাল থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফাঁসির কনডেম সেলে বন্দি। ২০১৪ সালের আগে তিনি এ কারাগারে হাজতবাসকালে ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় ছিলেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত হওয়ার পর তাকে কনডেম সেলে পাঠানো হয়।

আরও পড়ুন