বুধবার ৪ নভেম্বর ২০২৬

সবাই চোখ কান খোলা রাখুন: আইজিপি

IGP1449130120সবাই চোখ কান খোলা রাখুন। কারা জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত, এদের চিহ্নিত করবেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন- আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একে এম শহীদুল হক।

শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে চাঁপাইনবাবগঞ্জে কোর্ট পুলিশের কার্যালয়ের সামনে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

পুলিশপ্রধান বলেন, জঙ্গি আমাদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এর মোকাবেলা করছি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পদক্ষেপ প্রসঙ্গে শহীদুল হক বলেন, ভারতের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে সীমান্ত সংলগ্ন ফেনসিডিলের কারখানার ব্যাপারে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। কিছু কারখানা বন্ধ হলেও সবগুলো এখনো পুরোপুরি বন্ধ হয়নি। এসব কারখানা বন্ধে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ৪০ হাজার ১৮৭ বোতল ফেনসিডিল, ১৫৬ কেজি গাঁজা, ২ হাজার ১৩৪টি ইয়াবা, ১২০ গ্রাম হেরোইন, ৯৯০ বোতল দেশি-বিদেশি মদ ও ৯৩৪টি ইনজেকশন ও বিয়ার।

আরও পড়ুন