যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলীর সঙ্গে শেষ সাক্ষাতের জন্য তার পরিবারের সদস্যদের ডেকেছে কারা কর্তৃপক্ষ।
মীর কাসেম আলীর মেয়ে সুমাইয়া রাবেয়া সকালে জানিয়েছেন, “তাদেরকে বিকেল সাড়ে ৩টায় কাশিমপুর কারাগারে যেতে বলা হয়েছে।’
নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের আগে আসামির সঙ্গে শেষবার দেখা করতে দেওয়া হয় পরিবারের সদস্যদের।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, “সরকারি আদেশ বাস্তাবায়নে কারা কর্তৃপক্ষ সব সময়ই প্রস্তুত আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ীই ফাঁসি কার্যকর করা হবে।”


