বুধবার ৪ নভেম্বর ২০২৬

কারাগারের পথে মীর কাসেম আলীর পরিবার

mir_kasem_ali-2যুদ্ধাপরাধে মৃত‌্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাৎ করতে রওনা হয়েছেন তার পরিবারের সদস্যরা।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার মণিপুর রহমত মঞ্জিল থেকে গাড়ীতে করে গাজীপুরের কাশিমপুর কারাগারের উদ্দেশে রওনা দেন তারা।

ওই গাড়ীতে মীর কাসেম আলীর দুই ছেলের বউ, দুই কন্যা, স্ত্রীসহ আত্মীয়-স্বজন রয়েছেন। জানাগেছে, পরিবারের সদস্য সহ ২০ জন তার সাথে শেষ সাক্ষাৎ করবেন।

মেয়ে তাহেরা তাসনিম বলেন, এখনো তাদের ভাই মীর আহমেদ বিন কাসেমকে তারা ফিরে পাননি। এরই মধ্যে কারা কর্তৃপক্ষ তাদের সাক্ষাতের জন্য ডেকেছেন। প্রশ্ন রেখে বলেন, এই ধরণের আচরণ কেমন? যেখানে কেউ শুনছে না তাদের কথা।

এদিকে, সকালে কারা  কর্তৃপক্ষ মীর কাসেম আলীর সঙ্গে শেষ সাক্ষাতের জন‌্য তার পরিবারের সদস‌্যদের ডেকেছেন। তাদেরকে বিকেল সাড়ে ৩টায় কাশিমপুর কারাগারে যেতে বলা হয়েছে।

নিয়ম অনুযায়ী মৃত‌্যুদণ্ড কার্যকরের আগে আসামির সঙ্গে শেষবার দেখা করতে দেওয়া হয় পরিবারের সদস‌্যদের।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, “সরকারি আদেশ বাস্তাবায়নে কারা কর্তৃপক্ষ সব সময়ই প্রস্তুত আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ীই ফাঁসি কার্যকর করা হবে।”

আরও পড়ুন