বুধবার ৪ নভেম্বর ২০২৬

জঙ্গি মুরাদের আঙুলের ছাপ মিলিয়ে দেখা হচ্ছে

Untitled-1রাজধানীর মিরপুরের রূপনগরে নিহত জঙ্গিনেতা মুরাদের পরিচয় নিশ্চিত হতে তাঁর আঙুলের চাপ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ এই ছাপ মিলিয়ে দেখে মুরাদের পরিচয় নিশ্চিত করবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, জঙ্গি মুরাদ রূপনগরের ভাড়া বাসায় সঠিক পরিচয় নিয়ে ওঠেননি। সেখানে নিজের নাম জাহাঙ্গীর বলেছেন। ঠিকানাও ঠিক নয়।

পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, নিহত মুরাদ জঙ্গি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। জাতীয় পরিচয়পত্রের সঙ্গে আঙুলের ছাপ মিলিয়ে দেখে পুলিশ তাঁর বাড়ি এবং ছদ্মনাম ব্যবহার করে থাকলে প্রকৃত নাম জানতে চায়।

গতকাল শুক্রবার রাতে মিরপুরে পুলিশের অভিযান নিহত হন মুরাদ। তিনি শোলাকিয়া ও গুলশান হামলাকারীদের প্রশিক্ষক ছিলেন বলে পুলিশ জানিয়েছেন। এই অভিযানে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিনজন আহত হন।

আরও পড়ুন