বুধবার ৪ নভেম্বর ২০২৬

মন্ত্রিত্বের বিষয়ে আইনজীবীর পরামর্শ নেবেন মোজাম্মেল

MOKAMMELjpgজেনে-বুঝে সংবিধান লঙ্ঘন করেননি উল্লেখ করে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর মন্ত্রিত্বের বিষয়ে আইনজীবীর পরামর্শ নেয়া হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে আপিল বিভাগ মন্তব্য করেছেন, দুই মন্ত্রী সংবিধান রক্ষায় তাদের শপথ ভঙ্গ করেছেন। রায়ের বিষয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী।

এর আগে প্রধান বিচারপতি এবং বিচারাধীন বিষয়ে বিরূপ মন্তব্যের মাধ্যমে আদালত অবমাননার দায়ে গত ২৭ মার্চ জরিমানার রায়টি দেন প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৮ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ।

তাদেরকে সাত দিনের মধ্যে জরিমানার টাকা ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও কিডনি ফাউন্ডেশনকে দিতে বলা হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করেন তারা।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ৫৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন