গনজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক ইমরান এইচ সরকার বলেছেন, মীর কাসেম আলীর স্ত্রী তার সাথে দেখা করে বলেছেন-তার স্বামীর মৃত্যুর জন্য ‘দায়ীরা’ জয়ী হবে না। এই মৃত্যু ইসলামের জন্য মৃত্যু। এই মৃত্যু শহীদের শামিল। এই ধৃষ্টতার বিচার হওয়া উচিত।
জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হওয়ার পর রাজধানীর শাহবাগে তাৎক্ষনিক প্রতিক্রিয়া দেখাতে গিয়ে গণমাধ্যমে একথা বলেন।
ইমরান বলেন, “আজকে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর স্ত্রী যে ধৃষ্টতা দেখিয়েছেন, যে কথা বলেছেন, সেই কথারও উপযুক্ত জবাব দিতে হবে। তিনি বলেছেন, আমরা যারা যুদ্ধাপরাধীর বিচার চাচ্ছি, মুক্তিযুদ্ধ করে এদেশ স্বাধীন করেছি, তাদের স্বপ্ন নাকি কোনোদিন বাস্তবায়িত হবে না।
“আমরা নাকি পরাজিত হব, তারা নাকি তাদের ‘দুঃস্বপ্নের’ সেই পাকিস্তানি দর্শনের একটি উগ্র-ধর্মান্ধ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা অব্যাহত রাখবে। তারাই নাকি জয়ী হবে। এর উপযুক্ত জবাব আমরা দিতে চাই। সরকারের কাছেও আহ্বান জানাব, এর উপযুক্ত জবাব দিয়ে আমরা নিশ্চয়ই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে চূড়ান্তভাবে বিজয়ী হব।”
“এই যুদ্ধাপরাধীরা আজকেও জঙ্গিবাদের উত্থানের মাধ্যমে এই বাংলাদেশকে অকার্যকর ও ব্যর্থ করতে চায়। আমরা দেখেছি, যুদ্ধাপরাধের বিচার যখন হচ্ছে, তখন যুদ্ধাপরাধীদের সংগঠন, সন্তান-সন্তুতিসহ স্বজনরা কী ঔদ্ধত্য দেখিয়েছেন!
এসময় ইমরান এইচ সরকার আশংঙ্কা করে বলেন, এসব রায় কার্যকরের পর যদি মুক্তিযুদ্ধের চেতনার লোকজন ঐক্যবদ্ধ না হতে পারেন তাহলে আসল লক্ষ ভুলুন্ঠিত হবে। ব্যর্থ সমৃদ্ধ ও গনতান্ত্রিক বাংলাদেশ গড়তে।


