বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘লোকালবাস’ দিয়ে যাত্রীদের কাঁপাচ্ছেন মমতাজ

লোকালবাস দিয়ে যাত্রীদের কাঁপাচ্ছেন মমতাজভিউয়ার্সদের মধ্যে আলোড়ন তুলেছে গোলাম রাব্বানী ও লুৎফর হাসানের লেখা এবং মমতাজ, প্রীতম ও সাফায়াতের গাওয়া ‘লোকালবাস’ গানের মিউজিক ভিডিও।

গানটির সুর ও সংগীত পরিচালনায় আছেন প্রীতম হাসান। গানটির একটি অংশের সুর করেছেন লুৎফর হাসান।

গত ২ সেপ্টেম্বর রাত ৯টার পর গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয় তানিম রহমান অংশু নির্মিত মিউজিক ভিডিওটি।

৪ সেপ্টেম্বর সকাল ১২টা নাগাদ দেখা যায় ভিডিওটি ২ লাখ তিন হাজার আটশ নয় জন মানুষ দেখেছেন।

তবে গানচিল কর্তৃপক্ষ মনে করছে গানটি আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাবে খুব শিগগিরই।

অন্যান্য সব গানের রেকর্ড ভাঙবে এই গানটি।

এই গানের মাধ্যমেই প্রথমবারের মতো মিউজিক ভিডিও’র মডেল হয়েছেন টয়া। এতে তাঁর বিপরীতে রয়েছেন মডেল সৌমিক আহমেদ।

মিউজিক ভিডিওটির নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ।

এর আগে, গত রোজার ঈদে ‘লোকাল বাস’ গানটি গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়।

ভিডিওটি দেখুন নিচে:

আরও পড়ুন