বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

চিত্রনায়ক রিয়াজের মা আর নেই

চিত্রনায়ক রিয়াজের মা আর নেইমা হারালেন চিত্রনায়ক রিয়াজ। শনিবার বিকেল সাড়ে চারটায় রাজধানী ঢাকার অ্যাপোলো হাসপাতালে রিয়াজের মা আরজুমান আরা বেগম ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

রিয়াজ বলেন, ‘অনেক দিন ধরেই আম্মা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তবে এভাবে হুট করে যে আমাদের ছেড়ে চলে যাবেন, তা ভাবিনি। কয়েক দিন আগে আম্মা ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা গতকাল জানান, আম্মা আর নেই।’

রিয়াজ জানান, আজ রোববার ঢাকার গুলশানের আজাদ মসজিদে বাদ আসর জানাজা অনুষ্ঠিত হবে। কাল সোমবার যশোরে পারিবারিক কবরস্থানে তাঁর মায়ের মরদেহ দাফন করা হবে।

চিত্রনায়ক রিয়াজ তাঁর বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী, ভক্তসহ সবার কাছে মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন। আরজুমান আরা বেগম দুই ছেলে ও ছয় মেয়ের মা।

আরও পড়ুন