বুধবার ৪ নভেম্বর ২০২৬

৩ কোটি টাকা কনডমের বিজ্ঞাপনে সানি লিওন

৩ কোটি টাকা নিয়ে কনডমের বিজ্ঞাপনে সানি লিওনকনডমের বিজ্ঞাপন নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না যখন ইন্দো-কানাডিয়ান পর্নস্টার তথা বলিউড নায়িকা সানি লিওনের ঠিক সেই সময় নতুন করে কনডমের বিজ্ঞাপনের শ্যুটিং সেরে নিলেন সানি লিওন।

কিছু দিনের মধ্যেই দেখা যাবে সানির এই নতুন কনডমের বিজ্ঞাপন।

এই বিজ্ঞাপনের ছবি তোলা (ফটোশ্যুট)’র জন্য তিন কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন সানি লিওন।

ম্যানফোর্স কনডমের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বিজ্ঞাপনের বিতর্কের কথা মাথায় না রেখে নতুন এই বিজ্ঞাপনটি আনা হয়েছে।

নতুন এই বিজ্ঞাপনের ক্যাপশন দেওয়া হয়েছে ‘ইন দ্য কার উইথ সানি লিওন’। নতুন বিজ্ঞাপন নিয়ে সানি বলছেন, আগের বারের চেয়ে তিনি এই কাজ করে আরও বেশি উপভোগ করেছেন।

উল্লেখ্য, সানি লিওনের কনডমের বিজ্ঞাপন নিয়ে তীব্র আক্রমণ করেছিলেন সিপিআই নেতা অতুল কুমার আনজান। তিনি মন্তব্য করেছেন, সানি লিওনের ওই বিজ্ঞাপনের জন্য দেশে ধর্ষণ বাড়ছে। আনজান অভিযোগ করেন, সানি লিওনের ওই বিজ্ঞাপনের কারণে যৌনতা বাড়ছে আর সুপ্রবৃত্তিগুলি নষ্ট হয়ে যাচ্ছে।

এর আগে এক এনজিও-র আনা অশ্লীলতার অভিযোগে সানিকে তলব করলন লুধিয়ানা পুলিস।

কনডমের বিজ্ঞাপন নিয়ে এর আগেও আলোচনায় ছিলেন তিনি। তবে এবারের ফটোশ্যুটের ঘটনা একেবারেই আলাদা।

বলিউডের খ্যাতিমান ফটোগ্রাফার ডাব্বু রত্নানির একটি ক্যালেন্ডার ফটোশ্যুটের মডেল হয়েছেন সানি। ফটোশ্যুটের বিষয়বস্তু অবশ্যই আধুনিক যৌনজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান কনডম। সানির সঙ্গে রত্নানির এটাই প্রথম কাজ। প্রথম কাজেই সানিতে মুগ্ধ হয়েছেন রত্নানি। কিছুদিনের মধ্যেই ক্যালেন্ডারটি প্রকাশিত হওয়ার কথা আছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *